আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪১

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন : ফিলিস্তিনি জনগণের উপর নৃশংস আক্রমণ, হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনিদের আবাসভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মাগুরায় মানববন্ধন সমাবেশ করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

২০ নভেম্বর সোমবার দুপুর মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার সংগঠক গোলাম পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৪৮ সাল থেকে প্রতিদিন ফিলিস্তিনের জনগণের জীবন, সম্পদ, জমি কেড়ে নেওয়া, অধিকৃত অঞ্চলে নতুন নতুন ইসরায়েলি বসতি স্থাপন করার ফলশ্রুতিতে ফিলিস্তিনের জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে কাজের অধিকার সংকুচিত করা, আল আকশা মসজিদে প্রবেশ নিয়ন্ত্রিত করা, ফিলিস্তিনিদের পক্ষের সাংবাদিকদের হত্যা, নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের পদক্ষেপ গাজাবাসীদের অসন্তোষের তীব্রতাকে বাড়িয়ে তোলে। তার প্রতিক্রিয়ায় হামাসের আক্রমণ এবং ইসরায়েলি পাল্টা আক্রমণে ২০ লাখ গাজাবাসী ফিলিস্তিনির জীবন আজ ভয়াবহ সংকটের মুখে পড়েছে। ইসরায়েলি দখলদারি তৎপরতার চরম মূল্য দিতে হচ্ছে ফিলিস্তিনির জনগণ এবং ইসরায়েলের সাধারণ নাগরিকদের।

বক্তারা আরো বলেন, গত ৭ অক্টোবর থেকে নতুন করে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। হাসপাতালে, শরণার্থী শিবিরে, স্কুলে… এমন কোন জায়গা নেই যে ইসরাইল হামলা করছে না। দীর্ঘদিন ধরে নির্মম আক্রমণের শিকার ফিলিস্তিনিদের পাশে না দাঁড়িয়ে তাদের উচ্ছেদের ষড়যন্ত্রে মার্কিন এবং ইউরোপের সাম্রাজ্যবাদীরা ইসরায়েলকে সহায়তা করছে।

বক্তাগণ ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology