আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য

মাগুরায় জাসদ নেতা আতিয়ার রহমান জোয়ার্দ্দার স্মরণে শোকসভা

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা জাসদের সহসভাপতি এবং শালিখা উপজেলা জাসদের সভাপতি আতিয়ার রহমান জোয়ার্দারের স্মরণে মাগুরা জেলা জাসদের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মাগুরা শহরের কলেজপাড়ায় জেলা জাসদ কার্যালয়ে এ শোকসভার আয়োজন করা হয়।

মাগুরা জেলা জাসদ সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম। 

মাগুরা জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য প্রদান করেন জেলা জাসদ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার বিশ্বাস, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, শ্রীপুর উপজেলা জাসদ সভাপতি নিরাপদ বিশ্বাস, সাধারণ সম্পাদক নুরুল আমীন, সাংগঠনিক সম্পাদক মীর আবদূর রাজ্জাক রাজা, শালিখা উপজেলা জাসদ সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রয়াত আতিয়ার রহমান জোয়ার্দারের ভাই ইদ্রিস জোয়ার্দারসহ অন্যান্য  নেতৃবৃন্দ।  শোকসভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম বলেন, ‘রাজপথের সাহসী নেতাদের মৃত্যু হয়না। তারা বেঁচে থাকে মানুষের মাঝে। জাসদ নেতা আতিয়ার রহমান জোয়ার্দ্দার আমাদের মাঝে বেঁচে থাকবেন।’

শোকসভায় জেলা ও উপজেলার নেতা কর্মীরা অংশ নেন।

গত ৫ মার্চ জাসদ নেতা আতিয়ার রহমান জোয়ার্দ্দার মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology