আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪১

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরা একসঙ্গে তিনটি পুত্র সন্তানের জন্ম দিলেন রাশিদা বেগম

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় এক সঙ্গে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রাশিদা বেগম নামে এক ‍গৃহবধূ। তারা সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।

রোববার বিকালে রাশিদা বেগম সিজারিয়ানের মাধ্যমে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন। বর্তমানে রাশিদা বেগম মাগুরার একটি বেসরকারি ক্লিনিকে চিকিত্সাধীন রয়েছেন।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স চম্পা বেগম জানান, নবজাতক শিশু তিনটি সুস্থ রয়েছে।

রাশিদা বেগমের বাড়ি মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রামের মাহবুব আলমের স্ত্রী। মাহবুর আলম বসুন্ধরা গ্রুপে চাকরি করেন। সদ্য জন্ম নেয়া এ তিনটি সন্তান ছাড়াও তাদের ১৩ বছর বয়সী একটি ছেলে ও পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

রাশিদা বেগম বলেন, এক সঙ্গে তিনটি বাচ্চা জন্ম দেওয়া সত্যিই সৌভাগ্য। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology