আজ, শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩৭

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরায় একই পরিবারের তিনজন আইসোলেশনে-বাড়ি লক ডাউন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সোমবার একই পরিবারের তিন সদস্যকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এছাড়া শহরের চাউলিয়া বাজারের একটি বাড়ি এবং পার্শ্ববর্তি এলাকা লক ডাউন ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরের চাউলিয়া বাজারের জাফর মল্লিকের বাড়ির ভাড়াটিয়া সঞ্জয় বিশ্বাস (৩৮) নোয়াখালি পূবালি ব্যাংকের কর্মচারি। ২৬ মার্চ ছুটিতে মাগুরা ফেরার থেকে তিনি সর্দি, কাশি, জ্বর নিয়ে বেশ অসুস্থ্যতায় ভূগছিলেন। গত দুইদিন ধরে তার মা সবিতা রাণি (৫৫) এবং শিশু সন্তান সৌম্য (৭) অসুস্থ্য হয়ে পড়ার পর সোমবার সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে বাড়িটিসহ পার্শ্ববর্তি এলাকা লক ডাউন ঘোষণা করা হয়। বর্তমানে ওই তিন সদস্যকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এছাড়া পরিবারের অপর দুই সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা ঘটনার সত্যতা জানিয়ে জেলার সকলকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology