আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪১

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় ১৮টি গরুসহ ৯ ডাকাত আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা পুলিশ ১৮টি গরু ও বহনকারী ট্রাকসহ আন্ত:জেলা ডাকাত দলের ৭ জন সহ ৯ জনকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান তাৎক্ষণিক সাংবাদিক সম্মেলনে করে এ তথ্য দেন।

পুলিশ সুপার জানান, শুক্রবার দিবাগত রাতে মাগুরা সদর উপজেলার আঙ্গারদাহ গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে স্থানীয় গ্রামবাসী এবং পুলিশের একাধিক টিম যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং ডাকাতিতে ব্যবহ্রত একটি ট্রাক-(কুষ্টিয়া-ট-১১-২৮২১), ১টি রামদা, ১টি টর্চ লাইট ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে ডাকাতি করা ১৪টি গরু কুষ্টিয়ার ভেড়ামারার ট্রাক মালিক শিশিরের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

সদর থানা পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হচ্ছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মুরাইল পূর্বপাড়ার শিমুল মোল্ল্যা (৩৫), কান্দাকুল গ্রামের মিলন শেখ (২৫), সদর উপজেলার কানাইপুর ছোনপচা গ্রামের দিদার মিয়া (২৬), শ্রীফলতলি গ্রামের সুমন শেখ(২৫), পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের আলমগীর হোসেন (২৮), মধুখালী উপজেলার পাইকপাড়ার মিরাজ হোসেন (৪০) এবং রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর পূর্বপাড়ার মোশারফ মোসা (৩৫)।

এ ছাড়া শ্রীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আবুল শেখ (২৪) ও জাহিদ হোসেন (৩৫) নামের ২ গরু চোরকে ৪টি গরুসহ আটক করেছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত এক সপ্তাহে মাগুরা পৌর এলাকার লক্ষ্মীকান্দর গ্রামের রুহাত ডেইরী ফার্মসহ সদর, শ্রীপুর ও শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে বেশ কয়েকটি গরু চুরি ও ডাকাতির ঘটনা ঘটে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology