আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০৮

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

দীপ্ত টিভিতে ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তুর্কি ধারাবাহিক এলিফ

মাগুরা প্রতিদিন ডটকম : দীপ্ত টিভিতে ১৪ জানুয়ারি থেকে আসছে নতুন তুর্কি ধারাবাহিক ‘‌এলিফ’। প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে এবং পরদিন দুপুর ১২টা ১০মিনিটে।

এলিফ এক দুঃখী বালিকার অশ্রুঝরা গল্প। নানা চড়াই উৎরাই পেরিয়ে নিজ বাড়ীতেই যাকে আশ্রিতার পরিচয় নিয়ে বাঁচতে হয়। একদিকে আশ্রিতা হয়ে এলিফের বেঁচে থাকার লড়াই, অন্যদিকে নিষ্ঠুর সৎ বাবা বেইসেলের সংসারে মা মেলেকের জীবন সংগ্রামই এই ধারাবাহিকের মূল উপজীব্য।

গল্পে দেখা যায় মেয়েটি তার মায়ের গর্ভে আসতেই যেন  দুর্ভাগ্য নিয়ে এসেছে। পারিবারিক আভিজাত্যের অহমিকা এবং পূর্ব শত্রুতার জেরেই এলিফের দাদী তার বাবা-মায়ের বিয়ে মেনে নেয়না। শশুড়ীর হুমকির মুখে অন্তঃস্বত্তা মেলেক স্বামী কেনানকে কিছু না বলেই বাড়ী ছাড়তে বাধ্য হয়। পরে সন্তানের কথা ভেবে মেলেক বেইসেল নামের এক মধ্যবয়সী লোককে বিয়ে করে। কিন্তু অভাগার ভাগ্য ফেরায় কে? নিষ্ঠুর জুয়াড়ী বেইসেলের পাশবিক অত্যাচারে মেলেক শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়ে। এদিকে বেইসেল জুয়ার টাকার দায় এড়াতে এলিফকে শিশু পাচারকারীদের  কাছে  বিক্রি করে দেয়।  কিন্তু ঘটনাচক্রে মেলেক তা জেনে যায় ।

জীবনের একমাত্র অবলম্বন মেয়ে এলিফকে বাঁচাতে সে মরিয়া হয়ে ওঠে। তাই এক পর্যায়ে  এলিফকে নিজের বাড়ীতেই এক অবহেলিত আশ্রিতা হয়ে দিন কাটাতে হয়।

অন্যদিকে এলিফের বাবা কেনান, মা আলিয়ের পছন্দে আরযু নামের এক কুটিল মহিলাকে বিয়ে করে। সেই ঘরে জন্ম নেয় এলিফের সৎ বোন তুইচে। ঘটনাচক্রে তুইচের মা যখন এলিফের আসল পরিচয় জানতে পারে, তখনই শুরু হয় ভাঙ্গা গড়ার জটিল সমীকরণ। সে কিছুতেই রাজত্ব ও রাজপুত্র হাতছাড়া হতে দেবে না। আর এভাবেই নানা নাটকীয় তার মধ্য দিয়ে রোমাঞ্চকর হয়ে ওঠে এই ধারাবাহিকের এক একটি পর্ব।

দীপ্ত টিভির অভিজ্ঞ ডাবিং টিমের আন্তরিক পরিচর্যায়ে গল্পটি হয়ে উঠেছে আরো প্রাণবন্ত ও আকর্ষণীয়।

অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন জান্নাতুল ফেরদৌস চৌধুরী, ইব্রাহিম খলিল, তানজিনা রহমান বর্ণা, মোঃ ফরহাদ হোসেন পাভেল, শামীমা সুলতানা ও শামীমা আক্তার।

কণ্ঠাভিনেতা ও কন্ঠাভিনয় পরিচালক হিসেবে কাজ করেছেন – মারিয়াম মিতু।

নাহিদ আখতার ইমু (এলিফ), জয়শ্রী মজুমদার লতা (মেলেক শিমশেক), শোভন দাস (কেনান এমিরওলু), তানিয়া পাটোয়ারী (আরজু এমিরওলু), রাফিকুল সেলিম (বেইসেল শিমশেক), নাদিয়া ইকবাল (তুইচে এমিরওলু), ইরা রহমান (আলিয়ে এমিরওলু), শাহরিয়ার রানা (সেলিম এমিরওলু), ইন্দ্রানী ঘটক (যেইনেপ শিমশেক), অভিক সাহা (মুরাত), মেহবুবা মিনহাজ বিপা (আইশে)।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology