আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:০৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

ধর্ষনের অভিযোগে ঢাকা থেকে মাগুরার এক ব্যক্তিকে গ্রেফতার

মাগুরা প্রতিদিন : রাজধানীর তুরাগে মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে মামুন ওরফে লিটু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসামি মামুন ওরফে লিটু (৬৫) মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন খোর্দ্দ ফুলবাড়ি গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে।

বুধবার সন্ধ্যায় তুরাগের আহালিয়া এলাকার জয়নালের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, চৌদ্দ বছরের মাদরাসাছাত্র গত ৯ তারিখ তুরাগের দলিপাড়া এলাকায় তার বড় ভাইয়ের ভাড়া বাসায় বেড়াতে আসে। ১১ তারিখ রাতে ফ্ল্যাটের একটি কক্ষে একা ঘুমাতে যায় সে। ফ্ল্যাটের অপর একটি কক্ষে স্ত্রী নিয়ে সাবলেট থাকতেন অভিযুক্ত মামুন। রাতে শিশুটি তার দ্বারা ধর্ষণের শিকার হয়। শিশুটি সকালে এ ঘটনা পরিবারকে জানায়। 

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার মোস্তফা জানান,  শিশুটিকেও উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছিল। বৃহস্পতিবার তাকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology