আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২১

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় শ্রমজীবী মানুষের মাঝে বাসদের ত্রাণ কার্যক্রম

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের হাসপাতাল পাড়ায় শনিবার সকালে শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।

বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল-আলু-নগদ টাকা সংগ্রহ করে শ্রমজীবি মানুষের কাছে এসব খাদ্য সহায়তা দেয়া হয় এবং এটি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।

সকালে রেডিয়েন্ট স্কুল প্রাঙ্গণে ত্রাণ সহায়তা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য শম্পা বসু, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব শরীফ তেহরান টুটুল, স্কলাসটিকা স্কুলের শিক্ষক ইয়াকুব ইমরান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর জেলা আহ্বায়ক ভবতোষ বিশ্বাস জয় এবং শহর কমিটির আহ্বায়ক মোঃ সোহেল ।

দল-বাসদ এর কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য শম্পা বসু জানান, করোনাভাইরাস জনিত দুর্যোগে গত ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি চলছে যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত । এমন একটি ‘ জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগে ‘ প্রায় সব মানুষই সংকটে পড়ে । তবে দরিদ্র শ্রমজীবী মানুষের জীবনে চরম সংকট নেমে আসে । তারা ঘরের বাইরে বের হলে করোনাভাইরাসের ভয়, ঘরে বসে থাকলে ক্ষুধার জ্বালা । সরকারিভাবে যতটুকু ত্রাণ মানুষের কাছে পৌঁছেছে তা খুবই অপ্রতুল ।

তিনি বলেন, এ অবস্থায় একটি সংগঠনের পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব হয় না । তারপরও আমরা আমাদের সীমিত সামর্থ আর সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দরিদ্র শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি । মাগুরাতে আমরা বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল-আলু-টাকা সংগ্রহ করেছি। অনেক শুভানুধ্যায়ী বিকাশে টাকা পাঠিয়ে সহযোগিতা করছেন । তার ফলশ্রুতিতে আমরা ৫০ প্যাকেট খাদ্য সামগ্রী প্রস্তুত করতে পেরেছি । এখানে প্রতিটি প্যাকেটে আছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, হাফ কেজি লবণ, হাফ লিটার তেল, ১টি সাবান ।

মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকার খুবই দরিদ্র ৫০টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে জানা গেছে ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology