আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য

বিয়ের নামে কলেজছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে প্রতারণা

মাগুরা প্রতিদিন : বিয়ের নামে প্রতারণা এবং শারীরিক সম্পর্কের অভিযোগে ইউএস বাংলা বিমানের চেকিংম্যান হৃদয় কুমার দাস জয়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মাগুরার শালিখা উপজেলার খিলগাতি গ্রামের ভুক্তভোগী মেয়েটি যশোর সরকারি এমএম কলেজে মাস্টার্সে লেখাপড়া করেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ওই ছাত্রী নিজেই বাদী হয়ে যশোর জুডিসিয়াল সদর আমলী আদালতে এই মামলাটি করেছেন।

ওই আদালতের বিচারক ইমরান আহম্মেদ মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন।

অভিযুক্ত আসামি হৃদয় কুমার দাস জয় যশোরের বাঘারপাড়া উপজেলার সাদীপুর গ্রামের দিলিপ কুমার দাসের ছেলে।

বাদীর অভিযোগ, ২০২৩ সালের ১৫ জানুয়ারি মোবাইল ফোনে ফেসবুকের মাধ্যমে হৃদয়ের সাথে তার পরিচয় হয়। ওই ঘটনার পর তাদের মধ্যে ঘনিষ্টতা বাড়লে ছেলেটি একই বছরের ১০ মার্চ বিকেল ৪টার দিকে তাকে যশোর শহরের বড় বাজার কালীমন্দিরে নিয়ে যায়। সেখানে মন্দির শপথ করে “আমি তোমাকে বিয়ে করেছি” বলে সে মেয়েটিকে জানায়। এরপর ওইদিনই ভেকুটিয়া কলোনী মোড়ে আলম কাজীর ভাড়াটিয়া বাড়িতে নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে। এভাবে দিনের পর দিন বিভিন্ন স্থানে হৃদয় তার সাথে শারীরিক সম্পর্ক করে। কিন্তু তাকে বাড়িতে নিয়ে সংসার করার প্রস্তাব দিলে ছেলেটি টালবাহানা শুরু করে। সর্বশেষ চলতি বছরের ১৪ মার্চ হৃদয় তাকে বিয়ের কথা অস্বীকার করে তার সাথে যোগাযোগ ছিন্ন করে। ফলে বিয়ের নামে প্রতারণা করে শারীরিক সম্পর্কের অপরাধে এই মামলাটি করেন মেয়েটি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology