আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪২

ব্রেকিং নিউজ :
মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি

শ্রীপুরে সমাজসেবা কার্যালয়ের অনুদানের অর্থ বিতরণ

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের শিক্ষার্থী ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদেও মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন।

জেলা সমাজ কল্যাণ কমিটির অর্থায়নে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির ২০ জনকে শিক্ষার্থীকে এক হাজার ৫০০ কওে ১৬ জনকে এক হাজার ৮০০ করে এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১০ জনকে ২ হাজার ৪০০ করে টাকা প্রদান করা হয়। এ সময় একজন ভিক্ষুককে পুর্নবাসনের জন্য ব্যাটরি চালিত ভ্যান প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) গৌতম দাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ারদার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology