আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৮

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় অসহায় শিক্ষার্থীদের মধ্যে সরকারি অনুদান বিতরণ

মাগুরা প্রতিদিন : মাগুরায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী সম্প্রদায় এবং মেধাবী, গরিব, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থীসহ ১২৬ জনের মাঝে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার মাগুরা সদর উপজেলা মিলনায়তনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান এ অনুদান বিতরণ করেন। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর থানার ওসি মো. মেহেদী রাসেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির প্রমুখ। 

অনুষ্ঠানে ২২ জনের প্রত্যেককে ১৬ পিস করে টিন ও ১০৪ জনকে ২ লাখ ১১ হাজার ৬৬০ টাকা অনুদান দেওয়া হয়। মাগুরা সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology