আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২১

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় ১৬৯ জন বিদেশ ফেরত কোয়ারেন্টাইন মুক্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মঙ্গলবার পর্যন্ত ১৬৯ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেয়া হয়েছে। তবে করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সবাইকেই ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মাগুরা জেলায় সর্বমোট ৩৯৬ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা করা হয়। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ১৬৯ জনের হোম কোয়েরেন্টাইন শেষ হয়েছে। বাকি ২২৭ জন এখনো হোম কোয়ারেন্টাইনে আছেন।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, মাগুরায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তার অর্থ এই নয় যে আমরা ঝুঁকিমুক্ত। এমন ভাবনা থেকে আমরা যেনো ঘর থেকে বের না হই।

জেলার সকল মানুষকে তিনি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না যাওয়ার জন্যে অনুরোধ করেছেন। আর গেলেও প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা বিশেষ করে মাস্ক ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology