আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৬

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় ক্রসফায়ারে ডাকাত সেবাদুল ও কামাল নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার রাউতড়া এলাকা থেকে পুলিশ সেবাদুল ও কামাল মোল্যা নামে গুলিবিদ্ধ দুই ডাকাতকে উদ্ধার করেছে। ডাকাতি মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছে বলে পুলিশের দাবি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রাত ২টা ৫মিনিটের সময় মাগুরার সদর উপজেলার রাউতড়া এলাকায় একটি ইটের ভাটার মধ্যে গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে নিয়ে যাবার পথেই তাদের মৃত্যু হয়।

নিহত সেবাদুল (৪৩) মাগুরার সদর উপজেলার ভাবনহাটি গ্রামের শাহাদত মোল্যার ছেলে। তার নামে মাগুরার বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। অন্যদিকে নিহত কামাল মোল্যা পার্শ্ববর্তি যশোরের বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামের নুরনবী মোল্যার ছেলে। তার নামে বাঘারপাড়ায় ৫টি মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ৭টি গুলির খেসা ৪টি রামদা এবং ২টি রড উদ্ধার করা হয়েছে। নিহতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়েই নিজেদের মধ্যে ছোড়া গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology