আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩৪

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ

মাগুরা প্রতিদিন : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাগুরায় জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা কালেক্টরেট মাঠে আয়োজিত খেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

শনিবার (২৩ মার্চ) জেলা প্রশাসন বনাম পৌরসভার মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচটি তিন-তিন গোলে ড্র হলে ম্যাচটি সরকারি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে পৌরসভা একাদশ চার-তিন গোলে জয়ী হয়।

খেলা শেষে পৌরসভার পক্ষ থেকে সকল খেলোয়াড়দের প্রীতি উপহার দেয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বিজয়ী পৌরসভা একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, এনডিসি আলাউদ্দিন কাদের, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল সহ অন্যরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology