আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় মাদকের বিরুদ্ধে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান

মাগুরা প্রতিদিন ডটকম : মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করে বিশেষ অভিযান পরিচালনায় নেমেছে মাগুরা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় অভিযানিক দলটি শহরের চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তারে বাড়িবাড়ি সাঁড়াশি অভিযান চালাচ্ছে। মাদক উদ্ধারে চলছে পুলিশের বিশেষ মহড়াও।

মাগুরা সদরের মাদক বিরোধি অভিযানিক দলটির সামনের সারিতে রয়েছেন সদর থানার ওসি (তদন্ত) সাইদুর রহমান এবং ওসি (অপারেশন) আশরাফুল আলম।

পুলিশ পরিদর্শক সাইদুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। একই ধারাবাহিকতায় মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ানের তত্ত্বাবধানে জেলায় বিশেষ অভিযান চলছে। শহরের চিহ্নিত মাদক কারবারিদের নতুন তালিকা করে তাদের গ্রেফতারের পাশাপাশি মাদকের বিস্তার রোধে পুলিশ নিরন্তর কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, মাগুরা পুলিশ সুপারের নির্দেশনায় চৌকশ অফিসারদের সমন্বয়ে গঠিত অভিযানিক দলটির মাধ্যমে মাদক উদ্ধারে বাড়িবাড়ি তল্লাশিসহ সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। মাদক বিস্তারের বিভিন্ন উত্স্যসমূহ এবং রুট খুঁজে সেগুলো বন্ধ করে দেয়া হচ্ছে।

ইতোমধ্যে উদ্ধার হয়েছে বিপুল পরিমান ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য। চিহ্নিত মাদক কারবারিদের দমনে এই অভিযান অব্যাহত থাকবে বলেও সাইদুর রহমান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology