আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় হাজার ছাড়ালো করোনা ভাইরাস আক্রান্তের সংখা

কাসেমুর রহমান শ্রাবণ : মাগুরায় করোনা ভাইরাস আক্রান্তের সংখা ১ হাজার ছাড়িয়েছে। জেলায় শনিবার নতুন করে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে জেলায় করোনা আক্রান্তের সংখা হলো ১০০৪ জন।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার নতুন করে ১ জনসহ মোট সুস্থ হয়ে উঠেছে ৯৫৬ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে মারা গেছে ১৯ জন।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, শনিবার জেলায় নতুন করে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১০০৪ জন। মোট সুস্থ হয়েছে ৯৫৬জন। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন।

আক্রান্তদের ৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ২২ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মগুরা থেকে ৪ জনকে জেলার বাইরে রেফার করা হয়েছে। শনিবার পর্যন্ত ৫৪২৮ জনের নমুনা পাঠানো হয়েছে। যার মধ্যে ৫১৭৩ জনের রির্পোট পাওয়া গেছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology