আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৩৩

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

করোনা ঝুকি: শালিখায় নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসানোয় ৩ হাট মালিককে আটক

মাগুরা প্রতিদিন ডটকম : করোনা ঝুকি কমিয়ে আনতে সাপ্তাহিক হাট বসানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞার পরও না মানায় মাগুরার শালিখা উপজেলার তিন হাট মালিককে পুলিশ আটক করেছে।

আটককৃত হাটমালিক হচ্ছেন শহীদুজ্জামান, আলম শিকদার এবং মোকবুল বিশ্বাস।

বুধবার সকালে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির রহমান এবং এসিল্যাণ্ড মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাটে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসানোয় শালিখার আড়পাড়া, বুনোগাতি এবং সীমাখালি হাটের ইজারা গ্রহিতাদের আটকের পাশাপাশি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির রহমান বলেন, তাদেরকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং মুচলেকা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology