আজ, বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১০

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

সরকারের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মাগুরার সন্তান মুন্সী জালাল আর নেই

মাগুরা প্রতিদিন : মাগুরার সন্তান সরকারের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা
(প্রশাসন ও প্রটোকল) মুন্সী জালাল উদ্দিন আর নেই।

তিনি বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মুন্সী জালাল উদ্দিন মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র (ব্যাচ–৮৭)। তিনি নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, ঢাকা-এর আজীবন সদস্য ও প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার তাঁর নিজ গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার কমলাপুর মুন্সি বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, সুরসপ্তক মাগুরা, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology