আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার

মাগুরা প্রতিদিন: ঈদ উপলক্ষে ভিজিএফ চাউলের কার্ড বণ্টনকে কেন্দ্র করে মাগুরা পৌরসভার বাটিকাডাঙ্গা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। পুলিশ দুই পক্ষের মামলায় এজাহারভুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার রাতে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তরিকুল ইসলামপন্থি এবং বিএনপি কর্মী আবুল হোসেন আবু’র সমর্থকদের মধ্যে প্রথমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে শেখ তরিকুল ইসলাম গুরুতর আহত হন। এছাড়া আসলাম, বাকের, দেলোয়ার, ইয়াসিন, রহিলসহ আরও অন্তত ১০ জন আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনা সদস্যরা মোতায়েন হন।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে ৮ নম্বর ওয়ার্ডে ৩০০ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ ছিল। বুধবার সকালে সুবিধাভোগীদের তালিকা তৈরির সময় বরাদ্দের একটি অংশ দাবি করেন আবুল হোসেন আবু। ওই দাবি প্রত্যাখ্যাত হলে তখনই বিরোধের সূচনা হয়, যা পরে রাতে সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরে রূপ নেয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় দুই পক্ষের করা দুটি মামলায় মোট ৩২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology