আজ, সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:২০

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রতিদিন : লাইসেন্স ছাড়াই দোকানে কীটনাশক মজুদ ও বিক্রির দায়ে মাগুরার শালিখা উপজেলার চতুরবাড়ীয়া বাজারের দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যবসায়ী হচ্ছেন, তালখড়ি ইউনিয়নের চতুরবাড়িয়া বাজারে গিয়াস উদ্দিন এবং মনিরুল ইসলাম।

মঙ্গলবার বাজার মনিটরিং এর আওতায় শালিখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ওই দুই ব্যবসায়ীর কাছে কীটনাশক বিক্রির লাইসেন্স না থাকায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রেগুলার মনিটরিং এর অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। কৃষকদের স্বার্থ রক্ষা ও নিরাপদ কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology