আজ, বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২১

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরায় বেগম খালেদার জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া

মাগুরা প্রতিদিন : মাগুরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় মাগুরা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি অনন্য নাম। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সত্ত্বেও তাকে কারাবরণ করতে হয়েছে। জীবনের প্রতিটি পর্যায়ে তিনি গণতন্ত্র ও দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এই ত্যাগী নেত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীরা দুই হাত তুলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

দোয়া মাহফিল শেষে দুস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology