আজ, রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২৪

ব্রেকিং নিউজ :
দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার মাগুরার রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার : কারখানার টয়লেটে নেই সাবান মাগুরায় সম্ভাব্য হামলা থেকে বেঁচে গেলেন পাটোয়ারী

শালিখার গজদূর্বা গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজ ছাত্র খুন

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টিটো মন্ডল (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার রাতে শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের গজদূর্বা গ্রামে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহত টিটো মন্ডল গজদূর্বা গ্রামের টোকন মন্ডলের ছেলে এবং শালিখা সিংড়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ১০টার দিকে পাশ্ববর্তী বলাই নাঘোষা গ্রামের ফাহিমসহ কয়েকজন গজদূর্বা গ্রামের নদীর পাড়ে একটি কুঁড়ে ঘরে মাদক সেবন করছিল। বিষয়টি জানতে পেরে টিটো মন্ডল স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মাদকসেবনে বাধা দেয়। এ সময় মাদকসেবীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

হামলায় টিটো মন্ডলসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে টিটো মন্ডলের মৃত্যু হয়। আহতদের মধ্যে লাবিব, ডলার ও মাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত শাকিল মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শালিখা থানার অফিসার ইনচার্জ আবু সাইদ জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার মূল আসামি সিফাত বিন ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology