আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:১১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

জোড়ামাথা নিয়ে ভূমিষ্ট শিশুর চিকিত্সার দায়িত্ব নিলেন এমপি শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জোড়ামাথা নিয়ে ভূমিষ্ট কন্যা শিশুটির চিকিত্সার দায়িত্ব নিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
স্থানীয় আওয়ামীলীগকর্মী সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাগুরার সদর উপজেলার জগদল গ্রামের দমদমা পাড়ার নির্মাণ শ্রমিক পলাশ হাসানের স্ত্রী সোনালি বেগম (৩০) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম দেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে ভূমিষ্ট শিশুটির মাথা দুটি সক্রিয় রয়েছে। তবে খুব শিগগিরই নিবিড় পর্যবেক্ষণ এবং চিকিত্সার জন্যে শিশুটিকে ঢাকায় পাঠানোর জরুরি বলে জানান মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সংশ্লিষ্ট চিকিত্সকরা। কিন্তু গরীব বাবার পক্ষে শিশুটির চিকিত্সা সম্ভব নয়। বিষয়টি অনুধাবন করেই স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মহানুভবতার হাত বাড়িয়ে দিয়েছেন।

চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সংসদ সদস্য শিশুটির চিকিত্সার দায়িত্ব গ্রহণ করায় বুধবার সকালে তাকে একটি এম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি এই মহানুভবতার জন্যে সংসদ সদস্য সাইফুজ্জামানের প্রতি শিশুটির গ্রাম এবং ইউনিয়নের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মঙ্গলবার দুপুরে মাগুরা শহরে মা প্রাইভেট হাসপাতালে শিশুটির মায়ের শরীরে অস্ত্রপচার করেন ডাক্তার মাসুদুল হক। কিন্তু বিশেষ বৈশিষ্টসম্পন্ন শিশুটির শরীরে দুটি মাথা থাকলে মাত্র এক জোড়া হাত ও পা রয়েছে। এ অবস্থায় শিশুটির নিবিড় পর্যবেক্ষণ এবং শরীরে অস্ত্রপচার জরুরি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology