আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কৃতি সন্তান ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উপ-প্রেস সচিব (ডেপুটি প্রেস সেক্রেটারি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২ মার্চ ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক এই নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রনিকে জাতীয় বেতন স্কেল–২০১৫-এর চতুর্থ গ্রেডে উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত হিসেবে তিনি অন্য সব পেশা ও প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করে দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমানে তিনি জাতীয় প্রেস ক্লাব-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতায় তার পথচলা শুরু হয় প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমান সম্পাদিত যায়যায়দিন পত্রিকার মাধ্যমে। দীর্ঘ কর্মজীবনে তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), দৈনিক দিনকাল, রেডিও আমার এবং বর্তমানে দৈনিক আমার দেশ-এ কাজ করছেন।

রনির নিয়োগের খবরে মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলাজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। ব্যক্তিগতভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা—এই দায়িত্ব পালনের মাধ্যমে জেলার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন।

এদিকে একই দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরও তিনজনকে উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন— মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌলা ও শাহাদাত স্বাধীন। এছাড়া ইউএনবি সম্পাদক এস. এ. এম. মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology