আজ, শনিবার | ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৩৮

ব্রেকিং নিউজ :
মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির চলে গেলেন ফিফাব্যাজ রেফারী কাজী আনসারুল ইসলাম মিন্টু বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট বদরুল আলমের ইন্তেকাল মায়ার পাহাড় মাগুরার শ্রীপুরের মেয়ে লিমাকে হত্যার পর তার স্বামী বিবস্ত্র করে মাঠের মধ্যে ফেলে দেয় অনৈতিক লেনদেনের অভিযোগে শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া প্রত্যাহার

মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার রায়পুর স্লুইস গেট থেকে বালিদিয়া ইউনিয়নের নির্বিষখালী পর্যন্ত এ খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম জোরদার করা হয়েছে, যা গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)।

বক্তারা বলেন, খালটি পুনঃখননের ফলে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই কৃষি ব্যবস্থাপনায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

স্থানীয়দের আশা, দীর্ঘদিন পর খালটির পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology