আজ, বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস

মাগুরা প্রতিদিন : দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও দেশের ক্রিকেটের অন্যতম তারকা সাকিব আল হাসান সম্প্রতি গণমাধ্যমে তার বক্তব্য ঘিরে তৈরি হওয়া আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে নিজ অবস্থান স্পষ্ট করেছেন।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত ১০টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তার একটি বক্তব্য বিভিন্নভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টি পরিষ্কার করতেই তিনি এই ব্যাখ্যা দিচ্ছেন।

পোস্টে সাকিব আল হাসান উল্লেখ করেন, “এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে দারুণ কিছু পারফরম্যান্স উপহার দিতে চাই।”

রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, লাল-সবুজের জার্সি গায়ে হাসিমুখে নিজের ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারবেন। এ লক্ষ্য অর্জনে দেশের মানুষের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন তিনি।

এর আগে সোমবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, তিনি নির্দিষ্টভাবে একটি রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় থাকতে চান। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজনীতিতে যুক্ত থাকার ইচ্ছার বিষয়টি কিছু সংবাদে উল্লেখ করা হয়। এসব সংবাদ ঘিরে দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology