আজ, মঙ্গলবার | ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৮

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির চলে গেলেন ফিফাব্যাজ রেফারী কাজী আনসারুল ইসলাম মিন্টু বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট বদরুল আলমের ইন্তেকাল

শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন: মাগুরার শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে পুরুষ রুকনদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার কচুয়া এলাকায় দলীয় কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, সাবেক ছাত্রনেতা এবং সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের।

শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দীন মিজানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মিজানুর রহমান মোল্লার সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান এবং জেলা তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা মশিউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গফফার, কর্মপরিষদ সদস্য মাওলানা অলিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মুক্তার হুসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম, এম হাসিবুর রহমান রিপনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

কর্মশালায় উপজেলার ৮টি ইউনিয়নের সকল পুরুষ রুকন অংশগ্রহণ করেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology