আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০৯

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

পঙ্খি তোতাসহ মাগুরার সংঘবদ্ধ চোরচক্রের ৮ সদস্য আটক

মাগুরা প্রতিদিন ডটকম : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত চিহ্নিত সন্ত্রাসি হত্যা মামলার আসামি পঙ্খি তোতাসহ  মাগুরার সংঘবদ্ধ চোরচক্রের ৮ সদস্যকে আটক করেছে  পুলিশ। মাগুরা সদর থানা পুলিশ শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

শনিবার দুপুরে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান (অপরাধ ও প্রশাসন ) জানান, সম্প্রতি বিভিন্ন সময়ে  মাগুরা শহরতলীর পাড়া-মহল্লায় বাড়ী ও দোকানঘর হতে চুরির ঘটনা ঘটে । এ ঘটনায় জেলা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সদর থানা অফিসার ইনচার্জ জয়নাল আবেদীনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে চোরচক্রের হোতা শহরতলীর ম্যাটানিটিপাড়ার সাজ্জাদ হোসেনকে প্রথমে আটক করে পুলিশ । পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জামরুলতলার মাঝিপাড়ার চন্দন ঘোষ (৩৫), স্টেডিয়াম পাড়ার রবিউল ইসলাম (৩২), নিজনান্দুয়ালী এলাকার মুসলিম শেখ (১৯), রাজু আহমেদ (২০), রকি শেখ (২২), পিটিআই পাড়ার রাসেল বিশ্বাস (২০) ও গোরস্থান পাড়ার আব্দুর রশিদ (৪৫) কে আটক করে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে পুরাতন ৬টি বাই সাইকেল , ১টি পাম্প মেশিন ও ১টি এলপি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয় ।

আটককৃতদের মধ্যে আসামী চন্দন ঘোষের বিরুদ্ধে ১৬টি, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ১২টি, রাজু শেখের বিরুদ্ধে ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে ।
তিনি আরো জানান,মাগুরা জেলা পুলিশের চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার ভোর রাতে ঝিনাইদহের কালিগঞ্জ থেকে হত্যা মামলার আসামী সালমান ওরফে পঙ্খিকে আটক করে পুলিশ । আটক পঙ্খি’র মাগুরা শহরতলীর দোয়ারপাড় এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে । পঙ্খির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক স্পর্শকাতর মামলা আদালতে বিচারাধীন রয়েছে ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology