আজ, সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:০৮

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক

জসীম উদ্দীন, শালিখা: মাগুরার শালিখা উপজেলায় ছাগল চুরির সময় স্থানীয় জনতার ধাওয়ায় আন্তঃদেশীয় চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

এ সময় চোরচক্রের ব্যবহৃত পিকআপ, একটি ছাগল, একটি গরু এবং এলপিজি সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ।

বৃস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শতপাড়া গ্রামের নিজাম মোল্লার বাড়ির পেছন থেকে নাজমুল নামে এক ব্যক্তির একটি ছাগল পিকআপে তুলে নেয় একটি সংঘবদ্ধ চোরচক্র। বিষয়টি স্থানীয় এক ব্যক্তি দেখতে পেয়ে চিৎকার করলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে দ্রুত পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে চক্রটি।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ধাওয়া করলে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কাঠালবাড়ীয়া এলাকায় গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চারজন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তিনজনকে আটক করতে সক্ষম হয়। অপর একজন পালিয়ে যায়।

আটকরা হলেন খুলনা সিটি করপোরেশনের আড়ংঘাটা এলাকার আজিজ গাজীর ছেলে হাছান গাজী (২৪), ডুমুরিয়া উপজেলার কাগমারী গ্রামের রাজ্জাক মোড়ালের ছেলে গোলাম মোড়ল (২৬) এবং একই উপজেলার বাদুরগাছা গ্রামের বাদশা গাজীর ছেলে আহাদ গাজী (২৬)।

খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে থানায় নিয়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত পিকআপসহ একটি ছাগল, একটি গরু ও দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও অভিযোগগুলো বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন। সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম দেখলেই দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology