আজ, বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

বুধবার (১০ জুন ২০২৬) তিনি কারাগারের সার্বিক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের নিরাপত্তা ব্যবস্থা, বন্দীদের আবাসন সুবিধা, চিকিৎসা সেবা এবং খাদ্য ব্যবস্থাপনা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তিনি বন্দীদের মানবিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং কারাগারের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় তিনি বিশেষভাবে উল্লেখ করেন, যেসব বন্দী আর্থিকভাবে অসচ্ছল এবং নিজ খরচে আইনগত সহায়তা নিতে সক্ষম নন, তাদের জন্য জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া ইসলাম ও সানজিদা হায়দার নূপুর, গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলীসহ জেলা কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শনকে কারাগারের সেবার মানোন্নয়ন ও বন্দীদের কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology