আজ, শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৯

ব্রেকিং নিউজ :
কালের সাক্ষী লাকার্তা সিকদার বাড়ি: শরীয়তপুরের এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে

মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ

মাগুরা প্রতিদিন: মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের তারিখ পরিবর্তন করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন ২০২৬) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে বাজারের বীজের দোকান, সার-কীটনাশক বিক্রয়কেন্দ্র ও মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানকালে মেসার্স সাহা ট্রেডার্স নামে একটি বীজ, কীটনাশক ও সারের দোকানে ভয়াবহ অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটি ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের মেয়াদ মুছে ফেলে নতুন করে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদের সিল দিয়ে তা বিক্রি করছিল। এছাড়া ২৩০ টাকার কীটনাশকের মূল্য বাড়িয়ে ২৮০ টাকা লেখা হয়।

এছাড়াও বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের অননুমোদিত ও নিম্নমানের ধানের বীজ এবং কীটনাশক এনে নিজেরাই সিল মেরে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় একাধিক কৃষক এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত হওয়ার অভিযোগ করেন।

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের দায়ে প্রতিষ্ঠানটির মালিক সমীর কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকানটি ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

পরে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের আইনবিরোধী কার্যক্রমে জড়িত না হন।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. শাহীন ইসলাম, স্টাফ কারিমুল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology