আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

অনুমতি ছাড়া ধারণকৃত ভিডিও প্রচার করলে মামলা ও দ্রুত বিচার

মাগুরা প্রতিদিন : ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া কারও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচার করলে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার করা হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এই ধরনের কর্মকাণ্ড ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি বা সেক্সটরশনের আওতায় অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা, আর ভুক্তভোগী নারী বা শিশু হলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

এছাড়া সাইবার স্পেসে চাঁদাবাজির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology