আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩০

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

পূর্ণ সচিব হলেন মাগুরার কৃতি সন্তান মো. আকরাম-আল-হোসেন।

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে পদোন্নতি পেয়ে আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত সচিব থেকে পূর্ণ সচিব হলেন মাগুরার কৃতি সন্তান মো. আকরাম-আল-হোসেন। বর্তমানে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

পদোন্নতি পেয়ে আরো যারা সচিব হয়েছেন তারা হলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মহিবুল হক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) মো. কামাল উদ্দিন তালুকদার এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) মো. মোশারফ হোসেন।

সচিব হচ্ছেন কোন মন্ত্রণালয় বা বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব রয়েছেন ৭৬ জন।মো. আকরাম-আল-হোসেন-এর গ্রামের বাড়ি মাগুরার হাজীপুরে। তিনি বর্তমানে ঢাকাস্থ মাগুরা জেলা সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology