আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৮

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির দায়ে শালিখা ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুব গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে ব্যবহার করার অভিযোগে মাগুরার শালিখা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মাহবুব শিকদার শালিখা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হুসাইন শিকদারের বড় ভাই।

পুলিশ জানায়, মাহবুব শিকদার ২৮ ফেব্রুয়ারি নিজের ফেসবুক ওয়ালে বিকৃত ছবিটি শেয়ার করলে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনার পর শালিখা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু মোল্যা সোমবার রাতে শালিখা থানায় একটি মামলা দায়ের করেন। যে ঘটনার প্রেক্ষিতে রাতেই তাকে আটক করা হয়েছে।

শালিখা থানার ওসি (তদন্ত) বিশারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology