আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

প্রয়াত সাংবাদিক মিহির লাল কুরিকে স্মরণ করলো মাগুরা প্রেসক্লাব

নিজস্ব প্রতিনিধি: সদ্য প্রয়াত মাগুরা প্রেসক্লাবের সভাপতি সংবাদিক মিহির লাল কুরিকে স্মরণ করলো মাগুরা প্রেসক্লাব। আজ বুধবার তাঁর স্মরণ সভা উপলক্ষ্যে প্রেসক্লাবে জড়ো হয়েছিলেন সাংবাদিকেরা। স্মরণসভায়  স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই অশ্রুসিক্ত হন। সিনিয়র সাংবাদিক খান শরাফত হোসেনের সভাপতিতে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাবেক সভাপতি খান গোলাম মোস্তফা মাকুল, সাংবাদিক সাইদুর রহমান, তারিকুল আনোয়ার তরুণ, হোসেন সিরাজ, এমএ হাকিম, ইব্রাহিম আলী মোনাল, অলোক বোস, শফিকুল ইসলাম শফিক, সঞ্জয় রায় চৌধুরী, মোখলেছুর রহমান, শালিখা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমেদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাংবাদিক রূপক আইচ, বাহারুল ইসলাম, সুব্রত সরকার, আলিমুজ্জামান উজ্জ্বলসহ অন্যান্যরা।
সভার শুরুতে প্রয়াত সাংবাদিক মিহির লাল কুরির বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তরা তার দীর্ঘ কর্মময় জীবনের উপর আলোচনা করেন। আলোচনার সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। উল্লেখ্য, চলতি মাসের ১ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক মিহির লাল কুরির মৃত্যু হয়
সভা শেষে মাগুরা সাংবাদিক কল্যাণ তহবিল থেকে প্রয়াতের স্ত্রী হাসি কুরির হাতে ১ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। পাশাপাশি অসুস্থ সাংবাদিক মেহেদী হাসান মিঠুর চিকিৎসার জন্য ১০ হাজার টাকার চেক তার মায়ের হাতে তুলে দেয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology