আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৪৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ

মাগুরা প্রতিদিন : বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদকে মাগুরা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মন্ত্রণালয়ের দুব্য-২ (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা-২) শাখায় কর্মরত অবস্থায় তিনি প্রশাসনিক দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

পেশাগত জীবনে মোতাকাব্বীর আহমেদ এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রশাসনিক অভিজ্ঞতা ও বহুমুখী দক্ষতার কারণে তাকে মাগুরার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার এই নিয়োগে জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও সচেতন মহল মনে করছে, তার নেতৃত্বে মাগুরার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং সেবামুখী প্রশাসন নিশ্চিত হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology