আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪৩

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

বালিদিয়া বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লীবিদ্যুত কর্মী’র মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার বালিদিয়া বাজারে পল্লী বিদ্যুতের সংযোগ কাজে নিয়োজিত আবু রায়হান (৩৫) নামে এক ব্যাক্তি বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। সে জেলার মহম্মদপুর উপজেলার চালিমিয়া গ্রামের আবদুল কুদ্দুস কাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, সন্ধ্যা ছয়টার দিকে পল্লী বিদ্যুত বিভাগের ঠিকাদারি কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মী রায়হান বালিদিয়া বাজারের একটি পিলারে উঠে বৈদ্যুতিক সংযোগ সংস্কারের কাজ করছিলেন। এ সময় উভয় পাশের বৈদ্যুতিক সংযোগ সচল হয়ে পড়লে তিনি মারাত্মকভাবে আহত হন। ঘটনার সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরা বিদ্যুৎস্পৃষ্ট রায়হানকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ওসি (তদন্ত) মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology