আজ, শনিবার | ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২১

ব্রেকিং নিউজ :
আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির চলে গেলেন ফিফাব্যাজ রেফারী কাজী আনসারুল ইসলাম মিন্টু বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট বদরুল আলমের ইন্তেকাল মায়ার পাহাড় মাগুরার শ্রীপুরের মেয়ে লিমাকে হত্যার পর তার স্বামী বিবস্ত্র করে মাঠের মধ্যে ফেলে দেয় অনৈতিক লেনদেনের অভিযোগে শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া প্রত্যাহার শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামে ঘাসের জঙ্গলে গৃহবধূর মরদেহ

বেরোইল গ্রামের জাহিদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামে দুই পক্ষের বিরোধের জেরে খুন হওয়া জাহিদ মোল্যা (৪৪) হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার বিকালে সদর থানাধীন বেঙ্গা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৬ আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন বেঙ্গা বেরইল গ্রামের হাছেদ আলীর ছেলে মোঃ সাজ্জাদ হোসেন এবং একই গ্রামের আজম মোল্যার ছেলে মতিয়ার রহমান(৩৫)।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, এবছরের ২০ জুন দুপুরে মাগুরা সদরে রাঘবদাইড় ইউনিয়নের বেঙ্গা বেরইল গ্রামে গ্রাম্য দলাদলি এবং পূর্ব শত্রুতার কারণে আসামীরা প্রতিপক্ষদের খুন করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের মধ্যে মহড়া দিতে থাকে। এসময় চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশি আবদুল কুদ্দুস মোল্যার ছেলে জাহিদুল শোবার ঘর হতে বের হয়ে আসলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জাহিদুলের মা বাদী হয়ে ২১ জুন ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ০৮/১০ জনকে আসামি করে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology