আজ, সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১৩

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল

মাগুরা প্রতিদিন : বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা শাখার উদ্যোগে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, উলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ মার্চ ২০২৬) মাগুরা জেলা অডিটোরিয়ামে (নোমানী ময়দান সংলগ্ন) আয়োজিত এ ইফতার মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এছাড়া জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সুধীজনরাও উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে জেলা জামায়াতের আমির মুশতারশেদ বিল্লাহ বাকেরের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমাদের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামির যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের এমপি জেলা বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, জেলা জামায়াতের নায়েবে আমির মো. মাহবুবুর রহমান এবং বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে দেশের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করার আহ্বান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology