আজ, বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৪

ব্রেকিং নিউজ :
মাগুরার কথিত মাদক সম্রাট আমিরুল গ্রেফতার মাগুরায় আর্জেন্টিনা ফুটবল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ

মুক্তিযোদ্ধা সংগঠক আকবর হোসেনের ১১ তম মৃত্যুবার্ষিকী 

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মাগুরা প্রতিদিন : ২ মে শনিবার মুক্তিযুদ্ধে মাগুরার আকবর বাহিনীর প্রধান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক চেয়ারম্যান  অধিনায়ক আকবর হোসেনের ১১ তম মৃত্যুবার্ষিকী।

তাঁর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২ মে শনিবার  মাগুরার জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গ্রামে পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

২০১৫ সালের ২ মে মুক্তিযুদ্ধের এই কিংবদন্তী ৮৯ বছর বয়সে মারা যান। মৃত্যু অব্দি তিনি ছিলেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তৎকালীন মাগুরা মহকুমার শ্রীপুর থানার নিজগ্রাম টুপিপাড়া-খামারপাড়াতে  সহস্রাধিক মুক্তিযোদ্ধার সমন্বয়ে এক বিরাট আঞ্চলিক বাহিনী গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করেন ।

যুদ্ধকালীন সময়ে তাঁর নিজস্ব বাহিনী ‘আকবর বাহিনী’ হিসেবেই সাধারণ্যে জনপ্রিয় ও পরিচিতি লাভ করেছিল। মাগুরা, ঝিনেদা, যশোর, কুৃষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর অঞ্চলের বিভিন্ন গ্রামের সাধারণ পরিবারের মুক্তিযোদ্ধারা ছিল এই বাহিনীর সক্রিয় সদস্য। মুক্তিযুদ্ধের আগে  তিনি শ্রীপুর ডিগ্রী কলেজ স্থাপন এবং মুক্তিযুদ্ধ পরবর্তীতে  শ্রীপুর থানাতে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও পাঠাগার নির্মাণে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি টানা ২৪ বছর নিজ থানার শ্রীকোল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology