আজ, শনিবার | ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৯

ব্রেকিং নিউজ :
সংরক্ষিত প্রার্থী নেওয়াজ হালিমা আরলীর অস্থাবর সম্পদ ২ কোটি টাকা আগামী বছরের এসএসসি পরীক্ষা ডিসেম্বরের বিএনপিকে সরাতে ৩৬ ঘণ্টা লাগবে না-রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর অনুমতি ছাড়া ধারণকৃত ভিডিও প্রচার করলে মামলা ও দ্রুত বিচার কাশিয়ানীর আ’লীগ নেত্রী পেলেন বিএনপি সংরক্ষিত এমপি মনোনয়ন সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থীর নাম ঘোষণা চিন্ময় দাসের মুক্তি ইস্যুতে উদ্যোগ নেবেন সংস্কৃতিমন্ত্রী বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংরক্ষিত প্রার্থী নেওয়াজ হালিমা আরলীর অস্থাবর সম্পদ ২ কোটি টাকা

মাগুরা প্রতিদিন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের জন্যে কেন্দ্রীয় বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বিএনপির মনোনয়ন পেয়েছেন।

এর আগে ২০০১ থেকে ২০০৬ সন পর্যন্ত তিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এবার সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামায় তিনি নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন আইনজীবী বা আইন উপদেষ্টা। গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া গ্রামে।

হলফনামার তথ্যমতে, আইনপেশা তার থেকে বার্ষিক আয় ৬ লক্ষ ৮৫ হাজার ৭২০ টাকা এবং শেয়ার বণ্ড সঞ্চয় পত্র ব্যাংক আমানত হিসেবে দেখিয়েছেন ৭ লক্ষ ১৬ হাজার ৭৪৪ টাকা।

হলফনামায় সম্পত্তি ও দায়ের বিবরণীতে অস্থাবর সম্পদ হিসেবে নগদ অর্থ ৪৩ লক্ষ ৪৪ হাজার ৬৪৩ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১৫ লক্ষ ৬৩ হাজার ৯৮০ টাকা এবং বণ্ড ঋণপত্র স্টক একচেঞ্জে শেয়ার খাতে বিনিয়োগ ৩ লক্ষ ৭২ হাজার ৭৫৬ টাকা এবং ফিক্সড ডিপোজিট ৬৭ লক্ষ ৪০ হাজার টাকা। রয়েছে ৩০ ভরি স্বর্ণালঙ্কার, ৬০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য এবং ৫০ টাকার আসবাবপত্র। এসব অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য দেখিয়েছেন মোট ২ কোটি টাকা।

এছাড়া স্থাবর সম্পত্তি হিসেবে রয়েছে ১৮.১৫ শতাংশের দুটি প্লট যার মূল্য দেখিয়েছেন ১৫ লক্ষ ৩৫ হাজার টাকা।

দীর্ঘদিন তিনি কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি মাগুরা জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন। ২০১৮ সালে ঢাকার পল্টন থানায় তার নামে একটি মামলা দায়ের করা হলেও ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি মামলাটি থেকে খালাস পেয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology