মাগুরা প্রতিদিন : বাংলাদেশ কংগ্রেস-এর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (০৪ মার্চ ২০২৬) বিকেলে বাংলাদেশ কংগ্রেস, মাগুরা জেলা কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বাংলাদেশ কংগ্রেস, মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক শতদল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মোঃ কাজল ইসলাম, মনিরুজ্জামান মনির, মোঃ মারুফ, মোঃ পান্নুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
আলোচনা ও দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।