আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় চাঁদাবাজির অভিযোগে মুক-বধির কল্যাণ সংঘের ৩ সদস্যকে বহিস্কার

মাগুরা প্রতিদিন : চাঁদাবাজী, সংগঠন দখলের হুমকি, ভাংচুর সহ নানা অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা মুক-বধির কল্যাণমূলক সংঘ থেকে তিন সদস্যকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত সদস্যরা হচ্ছেন জামিরুল ইসলাম ডলার, মারুফ ও মিরাজ।

১৭ সেপ্টেম্বর মাগুরা জেলা মুখ-বধির কল্যাণমূলক সংঘের সভাপতি মীর রইসুল আলম এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে উল্লেখিত সদস্যদের বহিস্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মাগুরা জেলা মুখ-বধির কল্যাণমূলক সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব জানান, ১৪ সেপ্টেম্বর মাগুরা শহরের ভায়নার মোড় পৌর মার্কেটে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যের সম্মতিক্রমে তাদের বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইতোমধ্যে তাদের বহিস্কার সংক্রান্ত রেজুলেশন জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরকে অবগত করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology