আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১১

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলার জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন-কে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

সোমবার (২ মার্চ ২০২৬) স্বাক্ষরিত এক নিয়োগপত্রের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকার কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে রুবাইয়াত হোসেনকে “রাজনৈতিক সচিব” হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মনোয়ার হোসেন খানের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয় করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন।

নিয়োগপত্র অনুযায়ী, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

রুবাইয়াত হোসেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংসদ সদস্য মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই নিয়োগকে সাংগঠনিক কার্যক্রম জোরদারে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দলীয় নেতাকর্মীরা আশা করছেন, নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology