আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় ট্রাকের ধাক্কায় আরাফাত (১৫) ও বাঁধন (১৬) নামে মটর সাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে মাগুরা-যশোর সড়কের পারনান্দুয়ালী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

মাগুরার রামনগর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রমজান, আরাফাত ও বাঁধন নামে তিন বন্ধু মাগুরা শহর থেকে আর-১৫ মটর সাইকেল চালিয়ে মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন। পথে শহরের পারনান্দুয়ালী এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা ট্রাকের সঙ্গে মটর সাইকেলটির সংঘর্ষ হলে মটর সাইকেল আরোহী তিনবন্ধু গুরুতর আহত হয়। ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে দূর্ঘটনায় আহত বাঁধন এবং রমজানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাঁধনের মৃত্যু হয়।

নিহত আরাফাত মাগুরার সদর উপজেলার জগদল শ্যাওলাডাঙ্গা গ্রামের ফিরোজ আলমের ছেলে এবং বাঁধন ছোনপুর গ্রামের মন্নু মিয়ার ছেলে।

মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি গৌতম চন্দ্র মন্ডল বলেন, ঘাতক ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology