আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫৮

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের এক লাখ টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে কৃষিবীজ, সার, কীটনাশক ও বিভিন্ন মুদি দোকানে অভিযান চালিয়ে একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে

রবিবার মাগুরা শহরের নতুন বাজারের মেসার্স বিপ্লব ট্রেডার্সে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ বিহীন বীজ জব্দ করা হয়। এছাড়া সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মুল্যে সার বিক্রয় ও ভাউচার প্রদান না করাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বিপ্লব কুমার বালাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঢাকা রোড এলাকায় মেসার্স অজয় বীজ ভান্ডারের বিরুদ্ধে কৃষকদের সাথে বীজ নিয়ে প্রতারণা এবং অতিরিক্ত মূল্যে পেয়াজ বীজ বিক্রয় ও নিম্নমানের বীজ মজুদকরণের দায়ে প্রতিষ্ঠানের মালিক বাবুল সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযান পরিচালনাকালে জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো: শাহীন ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম অংশ নেয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি কেউ যেন অযৌক্তিকভাবে কোন পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology