আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৭

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় মহান বিজয় দিবস উদযাপন

মাগুরা প্রতিদিন : মাগুরায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শনিবার প্রত্যুষে মাগুরা কালেক্টরেট ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

সকাল ৭টায় নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, জেলা মৃক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

সকাল সাড়ে ৮ টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা প্রশাসন কতৃক আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসক আবু নাসের বেগ ও পুলিশ সুপার মোহাম্মদ মশিউদৌলা রেজা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যদের কুচকাওয়াজে সালাম গ্রহণ ও অভিবাদনে অংশ নেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনীতে অংশ নেয়।

বেলা ১১টায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

দিবসটি উপলক্ষে জেলার শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলাতেও রয়েছে নানা আয়োজন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology