আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:০০

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহির মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় নছিমনের ধাক্কায় অঙ্কন মজুমদার (২১) নামে মটরসাইকেল আরোহী এক স্বর্ণকারের মৃত্যু হয়েছে। তিনি জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর মিস্ত্রিপাড়ার মৃত কার্তিক মজুমদারের ছেলে।

পরিবারের স্বজনরা জানায়, অঙ্কন মজুমদার মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজারে অপূর্ব মজুমদারের জুয়েলারিতে কাজ করতো। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সে একই জুয়েলারির অপর কর্মচারি হৃদয় মজুমদারকে সঙ্গে নিয়ে মটর সাইকেল করে মাগুরা শহরে যাচ্ছিলেন। পথে বরুণাতৈল এলাকায় অপ্রকৃতিস্থ এক পথচারিকে সাইড দিতে গিয়ে দ্রুত গতির নছিমন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অঙ্কন ও হৃদয় মারাত্মকভাবে আহত হয়। ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠালে পথেই অঙ্কন মজুমদারের মৃত্যু হয়।

দূর্ঘটনায় আহত হৃদয় মজুমদারকে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা শঙ্কাজনক বলে চিকিৎকরা জানিয়েছেন।

এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology