আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৩৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : “বৃক্ষপ্রাণে-প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ”-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় উদ্বোধন হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

মঙ্গলবার সকালে মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণ এই কর্মসূচির উদ্বোধন করেন যশোর বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-ঝিনাইদহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ড, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের বাবলু ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান।

জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন মাগুরার আয়োজনে এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology