আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

মাগুরা প্রতিদিন : মাগুরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার থেকে ৩ দিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।

মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুফি মোহাম্মদ রাফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান, জেলা আওয়ামী কৃষকলীগ সভাপতি মইনুল ইসলাম পলাশ সহ আরো অনেকে।

মেলার ২০টি স্টলে জেলার চারটি উপজেলা কৃষি অফিসের কৃষি প্রযুক্তি এবং বিভিন্ন কৃষকদের উত্পাদিত কৃষিপণ্য প্রদর্শন করা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology